, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চাকুরী জাতীয় করণসহ ৫ দফা দাবিতে দিনাজপুরে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী সমিতির মানববন্ধন কর্মসূচি পালন




চাকুরী জাতীয় করণসহ ৫ দফা দাবিতে দিনাজপুরে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী সমিতির মানববন্ধন কর্মসূচি পালন

মনজিদ আলম শিমুল, দিনাজপুর করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : জুলাই ০৬ ২০২২, ১৮:১৩ | 806 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চাকুরী জাতীয়করণসহ ৫দফা দাবিতে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে দিনাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দপ্তরি কাম প্রহরি সমিতির নেতাকর্মীরা।

৬ জুলাই বুধবার বেলা সাড়ে ১২টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী কর্মসূচি পালন করে দিনাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দপ্তরি কাম প্রহরি সমিতি । এসময় সময় সংগঠনের আহবায়ক সাধন কুমার রায়,সদস্য সচিব মো: আল মামুন সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,আমরা প্রতিষ্ঠানে রাত দিন কঠোর পরিশ্রম করেও সরকারের সুযোগ সুবিধার কোনো সুফল পাচ্ছিনা,আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ছোয়া থেকে বঞ্চিত করা হচ্ছে। এসময় তারা চাকুরী জাতীয়করণসহ রাষ্ট্রের দেয়া সকল সুযোগ পেতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সহযোগীতা কামনা করেন।

সরকারী প্রাথমিক বিদ্যালয় দপ্তরী কাম প্রহরী সমিতির ৫ দফা দাবির মধ্যে রয়েছে দপ্তরি কাম প্রহরী পদ জাতীয় করণ, আইন অনুযায়ী কর্মঘন্টা নির্ধারণ, বেতন বৈষম্য দূরীকরণ, নৈমিত্তিক ছুটির ব্যবস্থা এবং যোগ্যতা অনুযায়ী পদোন্নতিসহ মৃত্যু বরণকারীদের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করতে হবে। সংগঠনের দিনাজপুরে পাঁচ শতাধিকসহ কর্মীসহ সারাদেশের
কর্মরত ৩৭ হাজার দপ্তরী কাম প্রহরীদের ওই পাঁচ দফা দাবি বাস্তবায়ন করে তাদের উন্নয়নের ধারায় সম্পৃক্ত করার আহবান জানান তারা।

মানববন্ধন কর্মসূচিতে জেলা সদরসহ ১২ উপজেলার শত শত নেতাকর্মীরা অংশ নেন। এসময় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন মো: শহীদ বাবু ,মো; জাহাঙ্গীর আলম, মনোজ কুমার রায়, মো: শরিফুল ইসলাম,অমল দাস।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET