, , ,

শিরোনামঃ-




চায়ের দোকানের ভীড় এড়াতে চায়ের কেটলী জব্দ

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : এপ্রিল ০৯ ২০২০, ০৬:৪৮ | 925 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মো.ইজাজ সরকার,ভালুকা প্রতিনিধিঃ

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জনসমাগম এড়াতে বিভিন্ন নির্দেশনা দিচ্ছে সরকার ও স্থানীয় প্রশাসন। নির্দিষ্ট সময় ছাড়া কোন দোকান না খোলার জন্য অনুরোধ জানানো হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু সকাল বিকাল গ্রাম-গঞ্জের মানুষেরা ভীড় করছেন চায়ের দোকানে।

এজন্য অনেকটা বাধ্য হয়েই কয়েকটি চায়ের দোকানের চা তৈরির কেটলী নিয়ে গেলেন ময়মনসিংহ ভালুকা উপজেলার ৪নং ধীতপুর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল আলম।

বুধবার (৮ই এপ্রিল) সন্ধায় তিনি মোটরসাইকেলে করে ইউনিয়নের শান্তিগন্জ ও রান্দিয়া গ্রামের যেসকল স্থানে চায়ের দোকান খোলা ও জনসমাগম পেয়েছেন সেখান থেকেই কেটলী নিয়ে গেছেন।

৪নং ধীতপুর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল আলম বলেন, সরকারি ও স্থানীয় মানুষের সহযোগিতায় মঙ্গলবার এসকল চায়ের দোকানদারদের দোকান না খোলার শর্তে সহায়তা প্রদান করা হয়েছে। কিন্তু তারপরও তারা বুধবার সন্ধায় দোকান খুলে চা বিক্রি করছেন এবং জনসমাগম করছেন।

তিনি আরও বলেন, সর্বসাধারনের কথা ভেবেই মোটরসাইকেল চালিয়ে ইউনিয়নের রান্দিয়া গ্রামের কয়েকটি চায়ের দোকান থেকে চা তৈরির কেটলী নিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক হলে কেটলীগুলো ফেরত দেওয়া হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET