, , ,

শিরোনামঃ-




চা বিক্রেতার লাশ পাওয়া গেল খালে।

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৫ ২০২০, ১৬:১৩ | 982 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এক চা দোকানিকে কুপিয়ে হত্যা করে খালে ফেলে রেখেছে দুর্বৃত্তরা। বুধবার মধ্যরাতে বাগেরহাটের মোড়েলগন্জ উপজেলার পূর্ব খারইখালী গ্রামের  আবু হানিফ ফকিরকে (২৫) এলোপাথাড়ি কুপয়ে হত্যা করে অজ্ঞাত দুর্বৃত্তরা। তার পিতার নাম মৃত হোসেন আলী ফকির।
গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ভাটখালী খালে স্থানীয় শিশু কিশোর মাছ ধরাকালীন তাদের জালে আবু হানিফের লাশ উঠে আসে। । মাথা সহ তার শরীরের বিভিন্ন স্থানে ১০/১২ টি কোপের চিহ্ন দেখা গেছে।
 আবু হানিফের ভাই সালাম ফকির বলেন, আবু হানিফকে বাড়ী থেকে রাতে ডেকে নিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। তার মাথাসহ শরীরের ১০ থেকে ১২ জায়গায় কোপের চিহ্ন দেখা গেছে। তার স্ত্রী ও ৫ বছর বয়সী একটি সন্তান রয়েছে।
এ বিষয়ে মোড়েলগন্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, চা বিক্রেতা আবু হানিফ খুনের ঘটনার রহস্য উদঘাটনের জন্য পুলিশ তদন্ত শুরু করেছে। গতকাল বিকেল ৪টার দিকে আবু হানিফের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET