, , ,

শিরোনামঃ-
  • হোম
  • বিনোদন
  • চিত্রনায়ক মারুফ দম্পতি করোনাভাইরাসে আক্রান্ত




চিত্রনায়ক মারুফ দম্পতি করোনাভাইরাসে আক্রান্ত

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মার্চ ২৮ ২০২০, ২২:৩৫ | 1659 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চিত্রনায়ক কাজী মারুফ ও তার স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন। মারুফের বাবা পরিচালক কাজী হায়াৎ শনিবার (২৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন।

কাজী হায়াৎ বলেন, গতকাল মারুফ ও তার স্ত্রীর শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। এখন অসুস্থতা প্রাথমিক অবস্থায় রয়েছে। মারুফ ও তার স্ত্রী এই মুহূর্তে আইসোলেশনে রয়েছে।

 

কাজী হায়াৎ আরও জানান, মারুফ এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। সেখানেই তাদের চিকিৎসা চলছে।

প্রযোজক-পরিচালক বিপ্লব শরীফ বলেন, ‘যুক্তরাষ্ট্রের চিকিৎসকের কথা অনুযায়ী কাজী মারুফ ও তার সহধর্মিণী করোনাভাইরাসে কিছুটা আক্রান্ত, ওরা দুজনেই হোম কোয়ারেন্টাইনে আছেন। সকলের কাছে বিনীত অনুরোধ, মারুফ ও তার স্ত্রী এবং ওদের দুইটা মাসুম বাচ্চার জন্য দোয়া করবেন। ওরা যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে।’

অ্যাকশন ঘরানার চলচ্চিত্রের অভিনেতা কাজী মারুফ ‘ইতিহাস’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। কাজী হায়াৎ পরিচালিত এই চলচ্চিত্র মুক্তি পায় ২০০২ সালে। প্রথম সিনেমায় অভিনয় করেই তার হাতে উঠে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর ‘অন্ধকার’, ‘রাস্তার ছেলে’, ‘বস্তির ছেলে কোটিপতি’, ‘দারোয়ানের ছেলে’, ‘দেহরক্ষী’, ‘ইভটিজিং’, ‘সর্বনাশা ইয়াবা’সহ বেশকিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন তিনি।

২০০১ সালের ২২ ফেব্রুয়ারি তারিখে একই দিনে তিনি বিশ্ববিদ্যালয় এবং চলচ্চিত্র জীবন শুরু করেন। সকালে বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন শেষ করে বিকেল ৫টায় এফডিসি-র ১ নং ফ্লোরে ‘ইতিহাস’ চলচ্চিত্রের মহরত হয়। পরবর্তীতে লন্ডন স্কুল অব কমার্স থেকে ব্যবসায় শিক্ষায় স্নাতক সম্পন্ন করেন কাজী মারুফ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET