, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চুকনগরে আটলিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে ৯টি শিরিস গাছ অজ্ঞাত রোগে মারা যাওয়ায় সেবা নিতে আসা গর্ভবর্তী মা ও শিশুরা আতঙ্কে।




চুকনগরে আটলিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে ৯টি শিরিস গাছ অজ্ঞাত রোগে মারা যাওয়ায় সেবা নিতে আসা গর্ভবর্তী মা ও শিশুরা আতঙ্কে।

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : জুন ৩০ ২০২২, ২১:০৪ | 809 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চুকনগরে আটলিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে ৯টি শিরিস গাছ অজ্ঞাত রোগে মারা গেছে। দীর্ঘদিন গাছ গুলো মরে যাওয়ায় গাছের ডালপালা গুলো শুকিয়ে গেছে। মাঝে মধ্যে শুকনো ডালপালা ভেঙে মাঠের ভিতরে পড়ছে। ফলে সেবা নিতে আসা গর্ভবর্তী মা ও শিশুরা রয়েছে আতঙ্কে।
সরজমিনে গিয়ে দেখা যায়, আটলিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের আঙিনায় ৯টি শিরিস গাছ রয়েছে। গাছ গুলো ৩/৪ বছর আগে অজ্ঞাত রোগে মারা গেছে। কিন্তু উদ্ধোর্তন কর্তৃপক্ষের কোন অনুমতি না থাকায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তা কর্মচারীরা ইচ্ছা থাকার সত্ত্বেও গাছ বা গাছের ডালপালা গুলো কাটতে পারছে না। যে কারণে দীর্ঘ সময় অতিবাহিত হলেও অদ্যাবধি গাছ গুলো কাটা হয় নি। ফলে প্রতিনিয়ত শুকিয়ে যাওয়া ডালপালা ভেঙে পড়ছে। সেবা নিতে আসা মানুষ গুলো রয়েছে আতঙ্কে। বিশেষ করে গর্ভবর্তী মা ও শিশুরা রয়েছে মহা আতঙ্কে। কখন না জানি মরা গাছের ডাল ভেঙে মাথার উপর পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটে। এক কথায় জীবনের ঝুঁকি নিয়ে এই সেবা কেন্দ্রে মানুষ সেবা নিতে আসছে। এছাড়া গাছের ডালপালা চুকনগর ডিগ্রী কলেজের আঙিনায় চলে গেছে। ফলে কলেজের শিক্ষক কর্মচারি ও ছাত্রছাত্রীরা রয়েছে বিপদে। ডাল ভেঙে পড়ার ভয়ে তারা খেলার মাঠে খেলাধুলা বা চলাফেরা করতে পারে না। এব্যাপারে আটলিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শাহিন আলম সাজু বলেন, আমরা গাছ গুলো কাটার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান নেতৃত্বে একটি রেজুলেশন করে ইউএনও স্যারের কাছে দেয়ার জন্য প্রস্তুত করেছি। অল্পদিনের মধ্যে স্যারের অনুমতি নিয়ে গাছ ও গাছের ডাল গুলো কেটে ফেলবো।
চুকনগর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম ব্রাউন বলেন, আমরা একাধিকবার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র কর্তৃপক্ষকে কলেজের আঙিনায় আসা মরা গাছের ডাল গুলো কেটে নিতে বলেছি। কিন্তু তারা ডাল গুলো না কেটে নানা অজুহাত দেখায়। তবে ডাল গুলো কেটে নেয়া খুবই জরুরি। কারন কোন ডাল গাছ থেকে ভেঙে পড়ে শিক্ষার্থীদের ক্ষতি হলে আমরা অভিভাবকদের জবাব দিতে পারব না।
আটলিয়া ইউপি চেয়ারম্যান এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের সভাপতি শেখ হেলাল উদ্দীন বলেন, আমি ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সাথে বিষয়টি নিয়ে কথা বলেছি। উনি একটি রেজুলেশন করে জমা দিয়ে বলেছেন। সেটা প্রক্রিয়াধীন রয়েছে। রেজুলেশনটি জমা দিয়েই ইউএনও মহোদয়ের অনুমতি পেলেই আমরা আগে ডাল গুলো কেটে ফেলানোর ব্যবস্থা গ্রহন করব।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET