সমাজের পিছিয়ে পড়া দলিত জনগোষ্ঠীর মানবাধিকার প্রতিষ্ঠাসহ সমাজের বৈষম্য নিরসনে দলিত ইয়ুথ কাউন্সিল প্রতিষ্ঠার লক্ষ্যে তৃনমূল পর্যায়ের দলিত যুব নেতাদের নিয়ে বৃহস্পতিবার সকাল ১০টায় দলিত কর্তৃক বাস্তবায়িত মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ইউকেএইডের অর্থায়নে দলিত সংস্থার সি আই ই ডি ই আর প্রকল্পের মাধ্যমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ দলিত পরিষদ খুলনার সভাপতি সুব্রত দাস।
প্রকল্পের সমন্বয়কারী বিকাশ কুমার দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাগুরাঘোনা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম হেলাল।
সভায় দলিত জনগোষ্ঠীর মানবাধিকার আন্দোলন বেগবানসহ বৈষম্যবিলোপ আইন বাস্তবায়নের জন্য জেলা দলিত যুব ঐক্য পরিষদ গঠিত হয়। নির্বাচন প্রক্রিয়ার ভিত্তিতে ৩১জন সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি কৃষ্ণ দাস, সহ-সভাপতি দীপক মিস্ত্রি, রূপসার চৈতি দাস, সহ-সভাপতি (নারী), পাইকগাছার জয়ন্ত দাস, সাধারণ সম্পাদক সরজিত দাস, সহ-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ উত্তম কুমার দাস, লক্ষ্মী রানী দাস সহকারি কোষাধ্যক্ষ, মিঠুন দাস সম্পাদক হিসেবে মনোনীত হন। বিভাগীয় কমিটির সমন্বয়কারী বিকাশ কুমার দাশ নবগঠিত পরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ করান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুকনগর মিশনের দায়িত্বপ্রাপ্ত ফাদার রকি গোমেজ, দলিত সংস্থার নির্বাহী পরিচালক বাবু স্বপন কুমার দাস, ছাত্রলীগ নেতা হাফিজুর রহমান বাবু,দলিত এর ম্যানেজার অডিট উত্তম কুমার দাশ।









