আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন আটলিয়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এ্যাডঃ প্রতাপ রায়ের নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষে ছাত্রলীগ আটলিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে এক কর্মী সভা মঙ্গলবার বিকেল ৫টায় চুকনগর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক তরিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক সরদার ওহিদুল ইসলাম। প্রধান বক্তার বক্তব্য রাখেন ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক সরদার শরিফুল ইসলাম। টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. প্রতাপ রায়।বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ নেতা জাকির হোসেন মিল্টন,জেলা ছাত্রলীগ নেতা কে এম মফিজুল ইসলাম,শেখ মাহাবুব আলম সোহাগ, তানভীর হাসান ইস্তি, সাকিব শাহরিয়ার,এম এম ইয়াছিন,মনিরুল ইসলাম,আহম্মেদ রনি,সুদীপন রায়,সুজিত পাল,নাজমুল ইসলাম বাবু,মোস্তাফিজুর রহমান,জি এম মাসুম,সিহাব সাদিক প্রমুখ।









