চুকনগরে প্রিমিয়ার সিমেন্টের উদ্যোগে নির্মান শ্রমিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে চুকনগর ব্রীজের মাথা মেসার্স জিহাদ এন্ড রিয়াদ এন্টার প্রাইজ প্রাঙ্গনে মতবিনিময় সভায় সভাপতিত্ব্ করেন প্রিমিয়ার সিমেন্টের ডিলার মাষ্টার আসাদুজ্জামান আসাদ । সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রিমিয়ার সিমেন্টের ২১জেলার এর এজিএম মোঃ আব্দুর রহিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রিমিয়ার সিমেন্টের ৬জেলার ম্যানেজার মোঃ মিজানুর রহমান। সার্বিক আলোচনা করেন মার্কেটিং অফিসার মোঃ শাহারিয়ার হোসেন ও খুলনা জেলা প্রাইম সিমেন্টের এক্্িরকিউটিভ অফিসার মোঃ হাসিব। শ্রমিকদের মধ্যে বক্তব্য রাখেন হাফিজুর রহমান, আব্দুল হান্নান, মোঃ ইমাদুল, বিশ্বজিৎ রায়, বিল্লাল আকন, আব্দুর রউফ প্রমুখ।









