চুকনগরে বড় ফুটবল একাদশ ও ছোট ফুটবল একাদশের এক প্রীতি ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় চুকনগর রয়েল স্পোটিং মাঠে অনুষ্ঠিত ফুটবল টূর্ণামেন্টে বড় ফুটবল একাদশ ছোট ফুটবল একাদশকে ৬-৪ গোলে পরাজিত করে। খেলা শেষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চুকনগর সদর ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও তরুন সমাজসেবক আলী আসগর অনন্ত। এসময় চুকনগর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক ক্রীড়া সম্পাদক গাজী আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন জামির আলী সরদার, আনিচুর রহমান সরদার, শাহাজান সরদার, মাসুম সরদার, আব্দুল কুদ্দুস সরদার, শরিফুল সরদার, জহুরুল ইসলাম, রুবেল হোসেন প্রমুখ। খেলা পরিচালনা করেন সম নাজমুল বারী।









