, , ,

শিরোনামঃ-




চুকনগরে মানবিক সাহায্যের আবেদন।

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : আগস্ট ১৯ ২০২১, ১৮:৪৯ | 851 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আমার স্ত্রীর অপারেশন করতে ১লক্ষ টাকা লাগবে। ইতিপূর্বে সহায় সম্বল যা কিছু ছিল সবই বিক্রয় করে তার চিকিৎসার জন্য প্রায় ২লক্ষ টাকা ব্যয় করেছি। বর্তমানে কোন টাকা পয়সা হাতে নেই। কথা গুলো বৃহস্পতিবার সকালে কাঁঠালতলা আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা কাঁন্না জড়িত কন্ঠে আক্ষেপের সাথে সাংবাদিকদের কাছে কথাগুলো ব্যক্ত করেন।
জানা যায়, কাঁঠালতলা আশ্রয়ন প্রকল্প ২-এর ৩২-নং ঘরে বসবাস করেন ২সন্তানের পিতা হযরত আলী গাজী নামে এক হতদরিদ্র ভ্যান চালক। গত ২৩জুলাই তার স্ত্রী জাহানারা বেগম (৩২) খুলনা-সাতক্ষীরা মহাসড়কের চুকনগর বটতলা নামক স্থানে মটর ভ্যানের চাকায় অসাবধানতা বসতঃ বোরকা পেচিঁয়ে আহত হয়। মুমূর্ষ অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দেন । সেই থেকে তার স্ত্রী সাতক্ষীরা নাজমুন ক্লিনিকে অর্থোপেডিক ডাঃ মাছুম ভূঁইয়ার তত্ত্বাবধানে  চিকিৎসাধীন আছেন। বর্তমানে তার পায়ের অপারেশনসহ সুস্থ্য হয়ে উঠতে প্রায় লক্ষাধিক টাকা ব্যয় লাগবে। হাসপাতালে স্ত্রীকে দেখাশোনা করার কারনে তার আয় উর্পাজন বন্ধ। ফলে স্ত্রীর চিকিৎসা খরচ ও সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এজন্য তিনি সমাজের বিত্তবানদের কাছে মানবিক সহযোগিতা (হযরত-০১৯১২-৮০৫৯৩০) কামনা করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET