চুকনগরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে ডুমুরিয়া উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের ্উদ্যোগে নানা কর্মসূচী পালন করা হয়েছে।
কর্মসূচীর অংশ হিসাবে বৃহস্পতিবার সকাল ৯টায় চুকনগর গণহত্যা ৭১স্মৃতি বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ডুমুরিয়্ াউপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল ওয়াদুদ, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুল হাই শিকদার, গণহত্যা ৭১ স্মৃতিরক্ষা পরিষদের সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, চুকনগর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম ব্রাউন, অধ্যাপক আতিকুর রহমান, অধ্যাপক আব্দুল হাফিজ মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম, শেখ আবুল কালাম মহিউদ্দীন, একেএম আতিয়ার রহমান প্রমুখ। এরপর ডুমুরিয়া উপজেলা শহীদ যোবায়েদ আলী মিলনায়তনে এক শোক সভা অনুষ্ঠিত হয়।









