চুকনগর আইডিয়াল প্রি ক্যাডেট স্কুলের উদ্যোগে ছাত্রছাত্রীদের মাঝে নতুন বছরের বই তুলে দেয়া হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের মাঝে বই বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন অত্র স্কুলের অধ্যক্ষ এম এম রুহুল আমীন, ইউপি সদস্য মনিরুল ইসলাম মালী, মোঃ আলাউদ্দীন মালী, চুকনগর প্রেসক্লাবের সহ সভাপতি গাজী আব্দুল কুদ্দুস, সাংবাদিক আব্দুলাহ আল মামুন, শিক্ষক আব্দুল কাদের, আব্দুল গফফার, রিতা কর, পন্যা রায় প্রমুখ।
Please follow and like us:









