, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চুকনগর বাজারে কাপড়ের দোকানে চুরি,নগর টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি




চুকনগর বাজারে কাপড়ের দোকানে চুরি,নগর টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : এপ্রিল ০৯ ২০২২, ১৭:২১ | 814 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চুকনগর বাজারে দোকানের চালের টিন কেটে কাপড়ের দোকানে চুরি হয়েছে। খোয়া গেছে নগত টাকা, শাড়ি ও লুঙ্গিসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল। গত শুক্রবার রাতে এ চুরি সংগঠিত হয়।

উপজেলার চুকনগর বাজারের ব্যবসায়ী মেসার্স রবিউল বস্ত্রালয়ের মালিক মোঃ রবিউল ইসলাম জানায়, প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে দোকানে বেচাকেনা শেষ করে রাত ১০টার দিকে তিনি বাড়িতে যান। সকালে দোকানে এসে দেখতে পান দোকানের ভিতরে শাড়ি কাপড় ছড়ানো। এরপর দেখতে পান দোকানের পিছন দিয়ে চালের টিন কেটে চোরেরা দোকানের ভিতর প্রবেশ করে ড্রর তালা ভেঙে নগত ৫৬হাজার টাকা, ৬০/৬৫ টি লুঙ্গি ও বেশ কিছু শাড়িকাপড়সহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। এ সংবাদে ডুমুরিয়া থানা পুলিশের উপপরিদর্শক এসআই কাজল হোসেন,চুকনগর বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি প্রহ্লাদ ব্রহ্ম,সাধারণ সম্পাদক সরদার ওহিদুল ইসলাম চুরি হওয়া দোকানটি পরিদর্শন করেছেন। এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ওবাইদুর রহমান বলেন, চুরির সংবাদ শুনে এসআই কাজলকে ঘটনাস্থলে পাঠিয়েছি।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET