, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চুকনগর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সম্পাদক সহ ২৭জনকে কারাগারে প্রেরণ, মুক্তির দাবিতে দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত ব্যবসায়ীদের




চুকনগর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সম্পাদক সহ ২৭জনকে কারাগারে প্রেরণ, মুক্তির দাবিতে দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত ব্যবসায়ীদের

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৬ ২০২২, ২১:১৭ | 1011 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার চুকনগর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সম্পাদক সহ ২৭জনকে কারাগারে প্রেরণ করেছে আদালত। খুলনা জেলা পরিষদের কর্মকর্তা হাসানের দায়ের করা মামলায় বুধবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালত, ডুমুরিয়া, খুলনায় আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
উল্লেখ্য, চুকনগর বাজারের যতিন-কাশেম সড়কের জায়গায় ঘর করাকে কেন্দ্র করে জেলা পরিষদ এবং স্থানীয় ব্যবসায়ীদের দন্ধের সূত্রপাত হয়। এক পর্যায়ে গত ৯ ফেব্রুয়ারী/২০২২ তারিখে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত, ডুমুরিয়া, খুলনায় চুকনগর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি প্রহল্লাদ ব্রহ্ম, সাধারণ সম্পাদক সরদার অহিদুল ইসলাম সহ ৩৩জনকে আসামী করেজেলা পরিষদের কর্মকর্তা হাসান একটি মামলা দায়ের করেন। মামলা নং-সি আর ৭৮/২০২২। মামলার াসামীরা হলেন, পার্থ কুমার কুন্ডু, আজহারুল ইসলাম মোড়ল, এম এম সাঈদুর রহমান, রফিকুল ইসলাম, তবিবুর রহমান মোড়ল, রিয়াদ মোড়ল, আতাউর রহমান, প্রহল্লাদ ব্রহ্ম, অহিদুল সরদার, বিশ্বাস আফসার আলী, দুলাল কৃষ্ণ পাল, অশিত কুমার পাল, বিধান তরফদার, পুলিন বিহারী পাল, অশোক রায়, খাদিজা বেগম, আজিজুল হক সরদার, বিল্লাল হোসেন সরদার, আশরাফ আলী সরদার, মোঃ মনিরুল হক, মোঃ নজিবর মোড়ল, মোঃ সিরাজ উদ্দিন সরদার, রেজাউল করিম সরদার, মোঃ আব্দুল্লাহ মোড়ল, মোঃ আব্দুল আলীম শেখ, তৈয়েবুর রহমান, আতাউর রহমান মোড়ল, মোঃ ফিরোজ উদ্দিন, বৈদ্যনাথ কুন্ডু, শেখ আনোয়ারুল কবির, জাহিদুর রহমান, কবির হোসেন ডাবলু এবং শরিফুল সরদার। উক্ত মামলায় বুধবার ৩২জন আসামী আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত এম এম সাঈদুর রহমান, বিশ্বাস আফসার আলী, অশিত কুমার পাল, খাদিজা বেগম এবং মনিরুল হকের জামিন মঞ্জুর করে বাকি ২৬ জনকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। মামলার পুলিন বিহারী পাল অনুপস্থিত ছিলেন।
এদিকে আটককৃতদের মুক্তির দাবিতে বুধবার রাত ৮টায় যতিন-কাশেম সড়কে এক জরুরি সভায় মিলিত বাজারের সকল পর্যায়ের ব্যবসায়ীবৃন্দ। সভায় আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত চুকনগর বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET