২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • চুয়াডাঙ্গার ক্ষুদে বিজ্ঞানি জয়নাল আবেদীনের স্বপ্ন থেমে গেছে মুলধনের অভাবে: সরকারী সহযোগীতা প্রতাশি




চুয়াডাঙ্গার ক্ষুদে বিজ্ঞানি জয়নাল আবেদীনের স্বপ্ন থেমে গেছে মুলধনের অভাবে: সরকারী সহযোগীতা প্রতাশি

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৯ ২০১৮, ১৭:২০ | 742 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

শাহাদাৎ হোসেন লাভলু, চুয়াডাঙ্গা  প্রতিনিধি  :-

চুয়াডাঙ্গার তিতুদহ ইউনিয়নের বড় শলুয়া গ্রামের কৃতি সন্তান এবং বড় শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের ছাত্র ক্ষুদে বিজ্ঞানি  জয়নাল আবেদীন তিনি আবারো আবিষ্কার করলেন একটি ডিজিটাল ডিভাইস।

এটা মুলত কোর্টের ফিউজিং কাজে ব্যবহার করা হয়।এটি সম্পূর্ণ সফটওয়্যার নির্ভর একটি ডিভাইস।যার দুইটি অংশ।একটি হলো সফটওয়্যার নির্ভর টাইমিং ও তাপমাত্রা নির্ধারনকারী যন্ত্র।এর কাজ হলো তাপমাত্রা উচ্চমাত্রাই হয়ে গেলে সংকেত দিবে, তাপমাত্রা যেন কম বা বেশি না হয়ে যাই সেটা নির্ধারন করবে এবং সঠিক পরিমাপের তাপমাত্রা সঞ্চয় করে রাখবে। আর অপর ডিভাইসটি হলো একটি বেদ্যুতিক  হিটার।এই দুইটির সমন্বয়ে তৈরি হয়েছে ডিজিটাল ফিউজিং মেশিন। বাইরের দেশে যেগুলো প্রচলিত তা হলো এনালগ টাইপের। তবুও তার মুল্য প্রায় আট লক্ষ টাকা। আর আমাদের এটি আবিষ্কার করতে খরচ হয় মাত্র দশ হাজার ছয়শত টাকা।

এটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি দ্বারা তৈরি।এটাই সর্ব প্রথম বাংলাদেশে আবিষ্কার হলো।এটি সর্ব দিক দিয়ে এবং গুনগত মানও ভালো। এটি বর্তমানে হিজলগাড়ী বাজারে দিন টেইলার্সে  ব্যবহৃত হচ্ছে। দিন টেইলার্সের মালিক হাসিবুল ইসলাম দৈনিক চুয়াডাঙ্গা  কে  জানায়, আমি বিগত দশ বছর মালয়েশিয়াতে কাজ করেছি। সেখানে যে ফিউজিং মেশিন দ্বারা কাজ করেছি তা দিয়ে কাজ করা অনেক কষ্টসাধ্য এবং ক্রয় করা ব্যয়বহুল।যা আমাদের মতো দারিদ্র রাস্ট্রের সকল টেইলার্সদের পক্ষে ক্রয় করা সম্ভব নয়। কিন্তু বিজ্ঞানি জয়নাল আবেদীনের আবিষ্কৃত এই ডিভাইসটির ব্যবহার যেমন ঝুকিহীন তেমনি সকল টেইলার্সদের ক্রয়সাধ্য। আমাদের দেশে যদি এটি বাস্তবায়ন করা সম্ভব হয় তবে দেশ আরো দ্রুত উন্নতির দিকে অগ্রসর হবে।

ক্ষুদে বিজ্ঞানি জয়নাল আবেদীন সাংবাদিককে  জানায়, ইতিপূর্বে ৩২ প্রকার যে যন্ত্রগুলো আবিষ্কার করা হয়েছিলো তার মধ্যে ৩টি ডিভাইসের ব্যবহার নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে হলো ডিজিটাল কন্টোলার ডিভাইস, সিকিউরিটি ডিভাইস এবং ওয়াটার লিভেল ডিটেক্টর।

তিনি আরো বলেন, আর কিছু দিনের মধ্যেই  আরো দুটি ডিভাইসের কাজ শেষ হবে।একটি হলো টিস্যু কাপড় লকার এবং আন্যটি হলো ডিজিটাল thunderings প্রটেকশন। যেটি ব্জ্রপাতের কবল থেকে বৈদুতিক ডিভাইসকে রক্ষা করার অন্যতম ডিভাইস।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET