নয়া আলো ডেস্কঃ- চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত হাসিবুল ইসলাম (৩৩) উপজেলার আইলহাস গ্রামের দক্ষিণপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে। গ্রামেই তার মুদি দোকান রয়েছে। গতকাল শনিবার দুপুরে গ্রামের পাশের হোসেনপুর-ঘোলদাড়ি মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) লুৎফুল কবীর জানান।
তিনি বলেন, হাসিবুল শুক্রবার রাত ১১টায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। শনিবার সকালে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ হোসেনপুর- ঘোলদাড়ি গ্রামের বেগুয়ার মাঠ থেকে হাসিবুলের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। কারা কেন তাকে হত্যা করেছে তা জানাতে পারেনি পুলিশ।
Please follow and like us:







