, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন




চুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

খোরশেদ আলম চৌধুরী, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ৩০ ২০২০, ১৫:৪৯ | 859 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর অফিসার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ ডিসেম্বর (বুধবার), ২০২০ খ্রি. বেলা ১২.০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম মহোদয়। সভায় সভাপতিত্ব করেন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম। অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক জনাব কাজী শাহেদ হাসানের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউছুপ। এতে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক অ্যাসোসিয়েশনের সদস্যগণ সভায় অংশগ্রহণ করেন। সভায় সমিতির অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিগত কার্যকরী কমিটির আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম মহোদয় বলেন, “কর্মকর্তারা হচ্ছেন একটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম চালিকাশক্তি। চুয়েটের চলমান অগ্রযাত্রাকে এগিয়ে নিতে কর্মকর্তাদের ভূমিকার তিনি প্রশংসা করেন। কর্মকর্তাদের যে কোনো যৌক্তিক দাবি ও পাওনাদি সরকারি বিধি মোতাবেক হলে তা অবশ্যই প্রাপ্য হবেন বলেও তিনি আশ্বাস দেন।”

এদিকে আগামী ২০২১-২২ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে প্রধান প্রকৌশলী জনাব মো. সিরাজুল ইসলাম এবং নির্বাচন কমিশনার হিসেবে অতিরিক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব মো. নুরুল হুদাকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET