চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর একাডেমিক কাউন্সিলের ১২৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ ডিসেম্বর (মঙ্গলবার), ২০২০ খ্রি. বেলা ১২.০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন চুয়েটের একাডেমিক কাউন্সিলের সভাপতি ও মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে চুয়েট একাডেমিক কাউন্সিলের সম্মানিত অভ্যন্তরীণ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক অংশগ্রহণ করেন। এছাড়া বহিঃসদস্যগণ অনলাইনে সংযুক্ত ছিলেন। একাডেমিক কাউন্সিলের সভায় অনলাইনে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক ‘১৫ ব্যাচের অসমাপ্ত পরীক্ষাসমূহ অফলাইনে (স্বশরীরে) গ্রহণসহ একাডেমিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শেষে সিদ্ধান্ত গৃহীত হয়।









