, , ,

শিরোনামঃ-




চৈতাবাতর যুব সমাজের ব্যতিক্রমী উদ্যোগ 

ইমরান হোসেন, দোহার,ঢাকা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ২৮ ২০২২, ২০:১৭ | 1144 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চল্লিশ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করায় পুরস্কার পেয়েছেন ঢাকার দোহার উপজেলার ৯ কিশোর। আর এই ব্যতিক্রমী উদ্যোগটি গ্রহণ করেছেন, দোহারের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “চৈতাবাতর যুব সমাজ”। গতকাল শুক্রবার ঐ ৯ কিশোরের হাতে পুরস্কার তুলে দেন সংগঠনের সদস্যবৃন্দ, এলাকাবাসী ও আমন্ত্রিত অতিথিরা।
পুরস্কার প্রাপ্ত সেই ৯ কিশোর হলেন, জিহাদ বেপারী (১৩), পিয়াস বেপারী (১০), আবিদ বেপারী (১৮), নিরব (১৪), ইয়াসিন (১২), সিয়াম (১০), জাহিদ (১৫), ওসমান গনি হাওলাদার (১৩) ও কাউসার হাওলাদার (১৪)।
কিশোর বয়স থেকে নামাজের প্রতি আগ্রহ বৃদ্ধি ও যুবসমাজ’কে মসজিদমুখি করার লক্ষ্যে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান চৈতাবাতর যুবসমাজের সদস্যরা। ব্যতিক্রমী এই উদ্যোগে এলাকাবাসীর প্রসংশায় ভাষছে সংগঠনটি। আগামীতে এরকম আরো সামাজিক উন্নয়নমূলক কাজ করে যাবার প্রত্যাশা ব্যক্ত করে তারা। উল্লেখ্য, কয়েকমাস পূর্বে এই সংগঠনের উদ্যোগে অন্ধকার রাস্তার মোড়ে মোড়ে বৈদ্যুতিক আলো স্থাপন করা হয়। যার সুফল ভোগ করছে স্থানীয়রা।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET