, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে নৌকা মার্কার পক্ষে মেয়র মিজানুর রহমান শো-ডাউন ও পথসভা অনুষ্ঠিত




চৌদ্দগ্রামে নৌকা মার্কার পক্ষে মেয়র মিজানুর রহমান শো-ডাউন ও পথসভা অনুষ্ঠিত

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জানুয়ারি ১৭ ২০২১, ২১:৫৫ | 866 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আগামী ৩০ জানুয়ারি অুনষ্ঠিতব্য চৌদ্দগ্রাম পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পৌরসভার ৮নং ওয়ার্ডের গোমারবাড়ী, রামরায়গ্রাম, ট্রেনিং সেন্টার ও বাজারের বিভিন্ন স্থানে আ’লীগ মনোনীত নৌকার প্রার্থী জিএম মীর হোসেন মীরুর পক্ষে বর্তমান মেয়র মিজানুর রহমান মিজানের শো-ডাউন ও নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রোববার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে পৌর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল রশিদ চেয়ারম্যানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মেয়র মিজানুর রহমান মিজান ও পৌর আ’লীগের সহ-সভাপতি ইদ্রিস মিয়াজী। উপস্থিত ছিলেন পৌর আ’লীগের সহ-সভাপতি আবদুর রহমান, পৌর শ্রমিকলীগের সাধারন সম্পাদক আবুল হাসেম, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মোঃ ইউনুছ, বর্তমান মহিলা সংরক্ষিত কাউন্সিলর আমেনা বেগম, উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি আবদুল বারী খোকন, সহ-সাধারন সম্পাদক মোতাহের আলম, শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, পৌর যুবলীগ নেতা মোতাহের হোসেন ঝুমন, হাজী লোকমান, ছাত্রলীগ নেতা দ্বীন ইসলাম রাজু, জাকির হোসেন বাবু, রিয়াদ হোসেনসহ পৌরসভা আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
পথসভায় মেয়র মিজানুর রহমান ৩০ জানুয়ারী চৌদ্দগ্রাম পৌরসভা নির্বাচনে আ’লীগ মনোনীত ও সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপির সমর্থিত মেয়র পদপ্রার্থী জিএম মীর হোসেন মীরুকে নৌকা মার্কা ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য পৌরবাসীর প্রতি উদাত্ত আহবান জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET