, , ,

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে বাস চাপায় জহির উদ্দিন বাবর নিহত

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ০২ ২০২২, ১৯:১৬ | 1068 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে দ্রুতগামী যাত্রীবাহী বাসের চাপায় জহির উদ্দিন বাবর নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় রাসেল নামে অপর আরোহী গুরুতর আহত হন। নিহত বাবর উপজেলার কাশিনগর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের মোঃ দেলোওয়ার হোসেনের ছেলে ও মর্ডাণ হসপিটালের মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত। বুধবার দুপুর সাড়ে ১২টার মহাসড়কের উপজেলার ঘোলপাশার জেএমআই ফার্মাসিটিকেলের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তথ্যটি নিচ্ছিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ মোঃ আসাদুজ্জামান। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর সাড়ে ১২টায় দুই মোটর সাইকেল আরোহী চৌদ্দগ্রামের দিকে যাচ্ছিলেন। এ সময় ফেনীগামী স্টার লাইন পরিবহনের একটি বাস মোটর সাইকেলটিকে পিছন থেকে চাপা দিলে ২ আরোহী মহাসড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রাসেলকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরণ করা হয়েছে। মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান বলেন, খরব পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET