, , ,

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ১২ ২০২০, ২০:৫৭ | 943 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 কুমিল্লার চৌদ্দগ্রামে ইট বোঝাই ট্রাকে লুকিয়ে পাচারকালে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব সদস্যরা। আটককৃতরা হলো; উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুফুয়া গ্রামের দক্ষিণ পাড়ার মৃত আলী আশ্রাফের ছেলে ইসমাইল হোসেন ও একই এলাকার জামাই সম্রাট আলমগীর। শুক্রবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ সিপিসি কোম্পানী-২ কুমিল্লার অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে র‌্যাবের একটি টিম চৌদ্দগ্রাম উপজেলা দোয়েল চত্বর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ইট বোঝাই ট্রাকের ভিতর লুকিয়ে পাচারকালে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পাচারের সাথে জড়িত ব্যবসায়ী ইসমাইল হোসেন ও সম্রাট আলমগীরকে আটক করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে দেশের বিভিন্নস্থানে গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করতো বলে র‌্যাবের কাছে স্বীকার করেছে।
 
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET