নজরুল ইসলাম চৌধুরীঃ
ছাগলনাইয়ায় ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং মুহুরীগঞ্জ কেন্দ্রের উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার (৯ মে) সকাল ১১ টায় পুরাতন মুহুরীগঞ্জ বাজারে উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী বদরুদ্দৌজা ভুঁইয়া তারেকের সঞ্চালনায় ইসলামী ব্যাংক ছাগলনাইয়া শাখা ব্যবস্থাপক মাহে আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ইসলামী ব্যাংক নোয়াখালী জোনের প্রধান মাহমুদুর রহমান ( সিডিসিএস)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এম মুর্শেদ পিপিএম, ছাগলনাইয়া বিআরডিবির চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং নোয়াখালী জোনের সিনিয়র অফিসার সিরাজুল ইসলাম, ঘোপাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ আলী, হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ মাহবুব, ছাগলনাইয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু আহম্মদ ভুঁইয়া। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও বাংলা অনুবাদ করেন ইসলামি ব্যাংক ছাগলনাইয়া শাখার অফিসার আবদুস শুকুর। শুভেচ্ছা বক্তব্য রাখেন, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ শেখ কামাল, সাপ্তাহিক আজকের প্রতিক্রিয়া পত্রিকার প্রধান সম্পাদক এবিএম নিজাম উদ্দিন, ইউপি মেম্বার আনোয়ার হোসেন, পুরাতন মুহুরীগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি আনিছুল হক ভুঁইয়া। এসময় উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, সহ সভাপতি মোঃ শাহ আলম, মোহনা টিভি প্রতিনিধি এম নিজাম উদ্দিন সজিব, ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আশিক এলাহী রাব্বী, “বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া” এর রাধানগর ইউনিয়ন শাখার যুগ্ন-আহবায়ক গেয়াস উদ্দিন রনি সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন এতে উপস্থিত ছিলেন।
Please follow and like us:









