উদ্ভাবনী ব্যাংকিং এ আপনার বিশস্ত সহযোগী শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে সোনালী ব্যাংক লিমিটেড,ফুলবাড়ী শাখার নতুন এটিএম বুথ উদ্বোধনের মাধ্যমে গ্রাহক সেবার নতুন দ্বার উন্মোচন।
সোববার দুপুর ১টায় সোনালী ব্যাংক লিমিটেড, ফুলবাড়ী শাখার ম্যানেজার মোছাঃ হাবিবা সুলতানার সভাপতিত্বে নতুন স্থাপিত এটিএম বুথটি অত্যন্ত জাঁকজমকপূর্ন ভাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন জনাব মোঃ শাহাজাহান,জেনারেল ম্যানেজার জোনাল অফিস,দিনাজপুর।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দিনাজপুর জোনালের ডেপুটি জেনারেল ম্যানেজার সাইফুর রহমান ও এ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার একেএম মাহাবুব উল ইসলাম।
ফুলবাড়ী-দিনাজপুর মহাসড়কের পাশে সোনালী ব্যাংক লিমিটেড এর নতুন এটিএম বুথ উদ্বোধন করায় উপস্থিত বিভিন্ন ব্যক্তিগন ধন্যবাদ জানান। ফুলবাড়ীতে সোনালী ব্যাংক লিমিটেড এর এই নতুন বুথ হওয়ার কারণে সাধারণ মানুষদের ভোগান্তির অবসান হবে এমনটিই মনে করেন সংশ্লিষ্ট গ্রাহকরা।









