নজরুল ইসলাম চৌধুরীঃ
চট্টগ্রাম বিভাগের ঐতিহ্যবাহী স্থায়ী পশুর হাট ফেনীর ছাগলনাইয়া চাঁদগাজী হাই স্কুল এন্ড কলেজ মাঠে কোরবানির পশু তথা গরু, ছাগল ও মহিষের হাট বসার কথা থাকলেও বৃহস্পতিবার (৮ আগস্ট) ঐ স্কুল মাঠে দেখা যায়নি গরু, ছাগল। হাজারো মহিষের মিলন মেলায় পরিনত হয় চাঁদগাজী স্কুল মাঠ এ যেনো দেশের বৃহত্তম রাজশাহী সিটির হাট পশুর হাট। চাঁদগাজী বাজারের আশপাশের সকল রাস্তায় দেখেগেছে হাজার হাজার গরু। স্থানীয় মহাময়া গণপাঠাগারের সভাপতি ইউনুছ খান জানান, এতো বেশী গরু মহিষ চাঁদগাজী বাজারে বিগত বিশ বছরেও উঠেনি। সকাল থেকে ভারি বৃষ্টি বর্ষণ সত্ত্বেও ক্রেতা বিক্রেতার সমাগম ছিলো দৃশ্যমান। বাজারে প্রচুর পরিমাণ পশু উঠলেও দরনিয়ে ক্রেতা-বিক্রেতার মাঝে কিছুতেই বনাবনি হয়না। বৃষ্টি আর কাদা মাখা মাঠ ও রাস্তাঘাট তার সাথে গরু মহিষের লেজের আঘাতে দিশে হারা খরিদ্দার। অবশেষে বেলা ৩ ঘটিকার পর ক্রয় বিক্রয়ের শুরু হলো। প্রতিটি মহিষের উপর ৫ থেকে ১০ হাজার টাকা দর পতন হতে দেখাগেছে। এছাড়া গরুর বিক্রেতারাও গতদিনের চেয়ে কিছুটা কমদামে বিক্রি করেছেন। বাজারে অনেক পশুর উপস্থিতি দেখে দাম কমবে এমন ভাবনায় ক্রেতারা অপেক্ষার প্রহর গুনছেন। তবে চওড়া দামে ক্রয় করা গরু মহিষ লোকসানে বিক্রি করবেনা বিক্রেতা এমন মনোভাব পোষণ করছেন বিক্রেতারা।
Please follow and like us:









