১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • অর্থনীতি
  • রাণীশংকৈলে ৪২৫ ভূমিহীন-গৃহহীন পরিবার পেলেন দলিলসহ জমি ও ঘর।




রাণীশংকৈলে ৪২৫ ভূমিহীন-গৃহহীন পরিবার পেলেন দলিলসহ জমি ও ঘর।

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল,ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ২২ ২০২২, ২২:৩৫ | 898 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 দেশব্যাপি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীনদের পরিবারকে জমি ও ঘর হস্তান্তর কার্যক্রমের আওতায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় (৩য় পর্যায় ২য় ধাপ)
৪২৫ জন ভূমিহীন-গৃহহীন ব্যক্তি দলিলসহ জমি ও ঘর পেলেন। এ উপলক্ষে বৃহস্পতিবার ২০ জুলাই সকাল সাড়ে ৯টায় উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক
অনুষ্ঠানের আয়োজন করা হয়
ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) কামরুন্নাহার, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, উপজেলা আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক,  সহকারি কমিশনার(ভূমি)ইন্দ্রজিৎ সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডি ,
পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা হবিবর রহমান, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম,  প্রেসক্লাব(পুরাতন) সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম,প্রেসক্লাব(নূতন)
সভাপতি ফারুক আহমেদ ,সহ- সম্পাদক রফিকুল ইসলাম সুজন প্রমুখ। এছাড়াও
অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি,শিক্ষক, উপকারভোগি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সেের মাধ্যমে সরকারের এ আশ্রায়ণ প্রকল্পের বিস্তারিত তথ্য
তুলে ধরে সারাদেশে ২৬,২২৯টি ভূমিহীন-গৃহহীন
পরিবারকে জমি ও ঘর হস্তান্তরের ঘোষনা দেন।
এইসাথে তিনি পঞ্চগড় ও মাগুরা জেলাসহ ৫২টি উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষনা দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপসহকারি কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET