, , ,

শিরোনামঃ-
  • হোম
  • বিশেষ প্রতিবেদন
  • ছাগলনাইয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এমপি শিরীন আখতারের ডেঙ্গু বিষয়ে সচেতনতামুলক সভা




ছাগলনাইয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এমপি শিরীন আখতারের ডেঙ্গু বিষয়ে সচেতনতামুলক সভা

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : আগস্ট ০৪ ২০১৯, ২২:১৬ | 844 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ছাগলনাইয়া প্রতিনিধিঃ
“শেখ হাসিনার নির্দেশ, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ, থাকলে সবাই সচেতন, ডেঙ্গু হবে নিধন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ছাগলনাইয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে করনীয় শীর্ষক সচেতনতা মুলক সেমিনার করেন ফেনী-১ আসনের সাংসদ জাসদ নেত্রী শিরীন আখতার এমপি। রবিবার (৪ আগস্ট) সকাল থেকে ছাগলনাইয়া সরকারী কলেজ, ছাগলনাইয়া ইসলামীয়া কামিল মাদ্রাসা, ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, মৌলভী সামছুল করীম কলেজে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা মূলক সেমিনার করেন এমপি শিরীন আখতার।
এসময় উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উজেলা নির্বাহী অফিসার শাহিদা ফাতেমা চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আল মমিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ইকবাল হোসেন ভুইয়া, ফেনী জেলা জাসদের সভাপতি কাজী আবদুল বারী ও শিক্ষা প্রতিষ্ঠানেরর শিক্ষক শিক্ষার্থী বৃন্দ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET