নজরুল ইসলাম চৌধুরীঃ
এলজিইডি এর বাস্তবায়নে ছাগলনাইয়া উপজেলার মুহুরী নদীর উপর মহামায়া ঘাটে ৯০ মিটার পিপি গার্ডার ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বৃহস্পতিবার (৪ অক্টোবর) দুপুরে ব্রীজটির ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান সম্পন্ন হয়। পাঠাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা আ’লীগের সভাপতি সামছুদ্দিন আহম্মদ বুলু মজুমদার, উপজেলা আ’লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবদুল হাই ভুইয়া প্রমুখ।
সাপ্তাহিক আজকের প্রতিক্রিয়া পত্রিকার প্রধান সম্পাদক এবিএম নিজাম উদ্দিনের উপস্থাপনায় এসময় অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোজাহারুল ইসলাম মুসা, উপজেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ইলিয়াছ হোসেন সোহাগ, উপজেলা আ’লীগের সদস্য কফিল উদ্দিন, উপজেলা আ’লীগ ও অঙ্গসংগঠনেরর নেতাকর্মীবৃন্দ সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।









