, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ছাগলনাইয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত




ছাগলনাইয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : অক্টোবর ১৩ ২০২০, ১৯:৫৫ | 928 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ছাগলনাইয়া  উপজেলা প্রশাসন’র আয়োজনে ছাগলনাইয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২০ পালিত হয়। “দুর্যোগ ঝুঁকি হ্রাসে নিশ্চিত করবে টেকসই উন্নয়ন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স আঙ্গিনায় আলোচনা সভা ও অগ্নি নির্বাপনী মহড়া প্রদর্শন করেন ছাগলনাইয়া ফায়ারসার্ভিস অফিসের সদস্যবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফরহাদ লতিফ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী, ঘোপাল ইউপির চেয়ারম্যান আজিজুল হক মানিক, মহামায়া ইউপির চেয়ারম্যান গরিবশাহ হোসেন চৌধুরী বাদশা। এসময়  ছাগলনাইয়া ফায়ারসার্ভিস এন্ড সিভিল ডিফেন্স’র ষ্টেশন মাস্টার মোঃ রকিবুল হাসান’র নেতৃত্বে দমকল কর্মীরা অগ্নি নির্বাপনী মহড়া প্রদর্শন করে। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাফকাত রিয়াদ, শিক্ষা অফিসার মহিউদ্দিন, আনসার ভিডিপি কর্মকর্তা রহমত উল্যাহ শান্ত, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাইদুল হক, পরিসংখ্যান কর্মকর্তা আবু বকর ছিদ্দিক প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET