জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাগলনাইয়া উপজেলা জাসদের উদ্যোগে নানান কর্মসূচীর আয়োজন করা হয়। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে ছাগলনাইয়া উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জাসদের সকল ইউনিটের হাজারো নেতাকর্মীদের অংশগ্রহণে অত্যন্ত আনন্দঘন পরিবেশে ও বিপুল আন্দন উল্লাসের মধ্যদিয়ে জাসদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুুুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক রোকেয়া বেগম আন্জুসহ অতিথিবৃন্দ।
উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করীম সরকার সোহাগের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী জেলা জাসদের সভাপতি মাষ্টার নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী জেলা জাসদের সাধারণ সম্পাদক নুরুল আমিন, উপজেলা জাসদের সহ-সভাপতি সিরাজ উদ্দৌলা পাটোয়ারী ও মোহাম্মদ আলী চৌধুরী, যুগ্ন-সাধারণ সম্পাদক ছলিম উল্যাহ ভুইয়া। এ সময় উপজেলা জাসদের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ রিপন, অর্থ সম্পাদক আজিমুল হক, দপ্তর সম্পাদক হেলাল উদ্দিন ভুইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল বশর, পৌর জাসদের সভাপতি কাজী মিজানুর রহমান মিলন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা জাসদের সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন ভুইয়াসহ উপজেলা জাসদের সকল ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মশাল মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক গুলো পদক্ষিণ করে।









