, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • ছাগলনাইয়ায় ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত-৬




ছাগলনাইয়ায় ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত-৬

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : আগস্ট ২০ ২০১৮, ১৩:০৯ | 916 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়া উপজেলাধীন মুহুরিগঞ্জ নামকস্থানে সোমবার (২০ আগষ্ট) ভোররাতে গরুভর্তি একটি ট্রাকের(চট্টমেট্রো-ট ১১-০৯৩১) সাথে মাইক্রোবাসের (ঢাকামেট্রো চ-১৫৪৮৮৩) সংঘর্ষে ঘটনাস্থলেই মহিলা ও শিশুসহ ছয়জন নিহত ও চারজন গুরুতর আহত হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কক্সবাজার থেকে ছাগলনাইয়ার পাঠাননগরে গরুর বাজারে বিক্রির উদ্দেশ্যে গরুভর্তি ট্রাক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরিগঞ্জ নামক স্থানে চট্টগ্রাম অভিমুখী মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মাইক্রোবাস আরোহী ৬ যাত্রী নিহত হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ফেনী সদর হাসাতালের মর্গে প্রেরণ করেন। আহত ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় রয়েছে। জানা যায়, প্রবাসী মোঃ সবুজ তিন বছর পরে কাতার থেকে দেশে ফিরছিলেন এবং সবুজকে চট্টগ্রাম বিমানবন্দর থেকে বাড়ীতে আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন সবুজের শাশুড়ি জাহানারা (৫০) , তার বোন রুপা (৩৫), ভাগ্নী পপি (১৬), সবুজের দুই ছেলে শুভ (৭), নোমান (২) ও মাইক্রোবাস চালক আব্বাস মিয়া (৪০)। নিহতের লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।বিদেশ ফেরত সবুজকে চট্টগ্রাম বিমানবন্দর থেকে আনতে নোয়াখালী থেকে মাইক্রোবাসের যাত্রীরা রওয়ানা দিয়েছিলেন।

মুহুরিগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এস আই) মো. মাহবুব আলম দুর্ঘটনায় নিহতদের লাশ উদ্ধার করে ফেনী সদর হাসপাতালের মর্গে লাশ প্রেরণের সত্যতা নিশ্চিত করেন।
ফেনী সদর হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল কর্মকর্তা (ইএমও) ডা. রিটু জানান, সড়ক দুর্ঘটনায় নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং আহতরা চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET