, , ,

শিরোনামঃ-




ছাগলনাইয়ায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : জুলাই ০৫ ২০১৮, ১৭:১৪ | 1103 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ছাগলনাইয়া  প্রতিনিধিঃ

ফেনীর ছাগলনাইয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে। তার বয়স আনুমানিক ৩০ বছর। বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ছাগলনাইয়া মুহুরীগঞ্জে এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এসময় ওই যুবকের শরীর তিন খন্ড হয়ে যায়। ফেনী রেলওয়ে জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আবদুল আলীম জানান, ঢাকা-চট্টগ্রাম রেলপথের ঢাকা-চট্টগ্রাম রেলপথের ছাগলনাইয়া মুহুরী গঞ্জে মহানগর গোধুলী ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এ যুবক নিহত হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET