, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খেলাধুলা
  • ছাগলনাইয়ায় ৪৮তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন




ছাগলনাইয়ায় ৪৮তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : জানুয়ারি ০৮ ২০১৯, ১৮:৪১ | 1233 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নজরুল ইসলাম চৌধুরীঃ 
ছাগলনাইয়ায় ৪৮ তম স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শিক্ষার্থীদের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি ছাগলনাইয়া শাখার আয়োজনে শীতকালীন এ ক্রীড়া প্রতিযোগিতা ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ৩৯ টি ইভেন্টে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৩ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে বলে জানান খেলা পরিচালনা কমিটি। মঙ্গলবার (৮ জানুয়ারি) বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আল মমিন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ কামরুজ্জামান বিজয়। সিনিয়র শিক্ষক মোঃ জাকির হোসেন’র সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম কিবরিয়া, ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন, দঃ বল্লভপুর স্কুল এন্ড কলেজ’র অধ্যক্ষ আনোয়ার হোসেন পাটোয়ারী, করৈয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আফছার, ছাগলনাইয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শেখ কামাল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক ও প্রতিযোগী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। 
প্রধান অতিথির বক্তব্যে ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ কামরুজ্জামান বলেন, খেলাধুলা শিক্ষারই একটি অংশ। সমাজ থেকে মাদক-সন্ত্রাস দুর করতে শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে। তিনি শিক্ষার্থীদের বলেন, তোমাদের জীবনের প্রধান লক্ষ্য থাকবে একজন ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ব। 
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET