সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেলকে নিয়ে অপপ্রচারের ঘটনায় সংবাদ সম্মেলন ও থানায় জিডি করেছে উপজেলা যুবলীগ।
শনিবার (২৫জুলাই) বিকালে উপজেলা যুবলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন এবং শুক্রবার উপজেলা যুবলীগের সহ-সভাপতি রহমত উল্যাহ ভূঁঞা বাদী হয়ে ছাগলনাইয়া থানায় একটি সাধারণ ডায়রী (নং-৯২৭/২০) করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি রহমত উল্যাহ ভূঁঞা। লিখিত বক্তব্যে তিনি বলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল একজন সম্মানিত ব্যক্তি এবং ছাগলনাইয়া উপজেলার উন্নয়নের রুপকার। কিছু সংখ্যক কুচক্রী মহল উপজেলা চেয়ারম্যান সাহেবের উন্নয়ন কর্মকান্ড ও জনপ্রিয়তায় ইর্শ্বান্বিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা অপপ্রচার চালিয়ে আসছে। ২২জুলাই সকাল ১১টায় বাঁশপাড়া গ্রামের ফেলাগাজী মজুমদার বাড়ির আবদুর রউফ মজুমদারের ছেলে মোহাম্মদ আমিন মজুমদার তার নিজ নামীয় ফেসবুক আইডি “মোহাম্মদ আমিন মজুমদার” এর মাধ্যমে উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল এর ছবি বিকৃত করে এবং আজেবাজে মিথ্যা বিভ্রান্তিকর লেখা ছাপিয়ে প্রচার করে। যার কারনে তাহার সুনাম ক্ষুন্ন হচ্ছে এবং ভবিষ্যতে বিষয়টি নিয়ে বিরোধ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে জিডি করেন রহমত উল্যাহ ভূঁঞা।
তিনি আরো বলেন এছাড়াও বেশকিছু ফেসবুক আইডি থেকে মেজবাউল হায়দার চৌধুরী সোহেল এর আপত্তিকর ছবি প্রচার করা হয়েছে, যা মানহানিকর।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর প্যানেল মেয়র মুন্সী নুর হোসেন, সহ-সভাপতি রবিউল হক রবি, দপ্তর সম্পাদক মঈনুল হোসেন নিশান, সাংগঠনিক সম্পাদক মির্জা জাহাঙ্গীর আলম ও নুরুল আফছার পাটোয়ারী, সহ-সম্পাদক ময়ূরুল ইসলাম সাগর ও মোঃ এনায়েত উল্যাহ সোহেল, সদস্য জিয়া উদ্দিন পাটোয়ারী, মহামায়া ইউনিয়ন যুবলীগ সভাপতি নুরুল আলম মজুমদার, শুভপুর সভাপতি সিরাজুল ইসলাম লিটন, ঘোপাল সাধারণ সম্পাদক জামশেদ আলম, ছাগলনাইয়া সরকারী কলেজ ছাত্রলীগ সহ-সভাপতি মোঃ হানিফ প্রমূখ।









