ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও কর্মকর্তা-কর্মচারীদের সুরক্ষার জন্য ব্যক্তিগত তহবিল থেকে মাস্ক বিতরণ করেছেন ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী লায়ন হাজী মোঃ মহসিন আলী। বুধবার (২৫ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শিহাব উদ্দিন রানের হাতে এসব মাস্ক তুলেদেন লায়ন হাজী মোঃ মহসীন আলী। এসময় উপস্থিত ছিলেন, ঘোপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এফএম আজিজুল হক মানিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাকিফ মোঃ সাব্বির, সাপ্তাহিক আজকের প্রতিক্রিয়া পত্রিকার প্রধান সম্পাদক এবিএম নিজাম উদ্দিন প্রমিখ।
Please follow and like us:









