, , ,

শিরোনামঃ-




সংবর্ধিত হলেন ছাগলনাইয়া থানার ওসি এমএম মুর্শেদ পিপিএম 

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : মে ২৪ ২০১৯, ০০:২০ | 1000 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নজরুল ইসলাম চৌধুরীঃ
ফেনীর ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ এমএম মুর্শেদ পিপিএম সংবর্ধিত হলেন ছাগলনাইয়া উপজেলাবাসীর কাছ থেকে।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ এমএম মুর্শেদ পিপিএম পারিবারিক সমস্যার করণ দেখিয়ে স্বেচ্ছায় ছাগলনাইয়া থানা থেকে ঢাকা সিআইডিতে কর্মেযোগ দিচ্ছেন। এ বদলী উপলক্ষে বৃহস্পতিবার (২৩ মে) ছাগলনাইয়া থানার আয়োজনে থানা আঙ্গিনায় ইফতার ও দোয়া মাহফিল এবং বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ছাগলনাইয়া থানার পুলিশ পরিদর্শক সুদ্বীপ রায় পলাশ ও সেকেন্ড অফিসার মনির আহাম্মদ’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনীর পুলিশ সুপার (এপি) কাজী মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, সহকারী পুলিশ সুপার (সার্কেল) নিশান চাকমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হোসেন পাটোয়ারী, ফেনীর এএসপি, ডিএসবি খালেদ হোসেন, ছাগলনাইয়া পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি  মোহাম্মদ মোস্তফা, উপজেলা আ’লীগের সভাপতি সামছুউদ্দিন আহমেদ মজুমদার বুলু, যুগ্ম সাধারণ সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী, ফেনী জেলা পরিষদের সদস্য ও ছাগলনাইয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক, ফেনী জেলা জাসদের সভাপতি কাজী আবদুল বারী।
অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, পাঠানগর ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, মহামায়া ইউপি চেয়ারম্যান গরীবশাহ হোসেন চৌধুরী বাদশা, ঘোপাল ইউপি চেয়ারম্যান আজিজুল হক মানিক, শুভপুর ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ সেলিম, উপজেলা আ’লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন বুলবুল, পৌর কাউন্সিলর কামাল উদ্দিন পাটোয়ারী খোকন, উপজেলা জাজীয় পার্টির সাধারণ সম্পাদক আলমগীর কবীর ভুইয়া, কলেজ রোড় ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বদরুদ্দৌজা ভুইয়া তারেক, সাপ্তাহিক আজকের প্রতিক্রিয়া পত্রিকার প্রধান সম্পাদক এবিএম নিজাম উদ্দিন, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদার, সাধারণ সম্পাদক শওকত হোসেন রুবেল, যুগ্ন-সাধারণ সম্পাদক আশিক একরাম রাব্বী সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে শুভোচ্ছা বক্তব্য রাখেন ছাগলনাইয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ শেখ কামাল, বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া’র সাধারণ সম্পাদক মোহাম্মদ এনায়েত উল্যাহ সোহেল।
এসময় বিদায়ী ওসি এমএম মুর্শেদ পিপিএম’কে বিভিন্ন মহলের পক্ষ থেকে সম্মাননা স্মরক প্রদান করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET