নজরুল ইসলাম চৌধুরীঃ
বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সকালে ছাগলনাইয়া মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছৈয়দ জয়নাল আবদীন’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ্য মোঃ শাহাদাত হোসেন। এতে অতিথিদের মাঝে বক্তব্য রাখেন, ছাগলনাইয়া মানারাত হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর ডাঃ এরশাদ উল্যাহ ছাদেক, ছাগলনাইয়া পৌরসভার সাবেক মেয়র আলমগীর বিএ, সাপ্তাহিক আজকের প্রতিক্রিয়া পত্রিকার প্রধান সম্পাদক এবিএম নিজাম উদ্দিন, ছাগলনাইয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী। মডেল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আবদুর রশিদ রাকিব’র উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের দাতা সদস্য দেলোয়ার হোসেন, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আবুল হাশেম, ব্যবসায়ী ছৈয়দ জয়নাল আবদীন, আবু তাহের, বিদ্যালয়ের ভাইস প্রেন্সিপাল মোঃ আমিনুল হক, সহকারী শিক্ষক মোঃ আবদুল হান্নান, মোঃ জামাল উদ্দিন, আরিফ হোসেন, কার্তিক চন্দ্র শীল, তাহমিনা আক্তার প্রমুখ। আলোচনা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:









