, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খেলাধুলা
  • ছাগলনায়াইয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ শিরোপা জিতল পৌরসভা দল




ছাগলনায়াইয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ শিরোপা জিতল পৌরসভা দল

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৭ ২০১৯, ১৬:৩১ | 890 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

নজরুল ইসলাম চৌধুরীঃ

 

ছাগলনাইয়ায় জাতির বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৭ (বালক) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় ছাগলনাইয়া পৌরসভা একাদশ ৩-০ গোল ব্যবধানে রাধানগর ইউনিয়ন একাদশ দলকে পরাজিত করে চ্যাম্পয়ন হয়। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী-১ আসনের সাংসদ ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ, পৌর মেয়র এম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান এনানুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক রোকেয়া বেগম আন্জু, রাধানগর ইউপি চেয়ারম্যান রবিউল হক চৌধুরী মাহবুব, মহামায়া ইউপি চেয়ারম্যান গরিবশাহ হোসেন চৌধুরী বাদশা, ফেনী জেলা জাসদ’র সভাপতি কাজী আবদুল বারী, ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আবছার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আফছারুল হাই উজ্জ্বল, সহ-সভাপতি আবু তাহের বাবুল, যুগ্ন-সাধারণ সম্পাদক সাঈদুল হক সাঈদ, ক্রীড়া সংস্থার সদস্য মাস্টার আবুল কালাম, ইলিয়াছ হোসেন সোহাগ, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ মোস্তফা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব, আলেয়া বেগম মন্জু প্রমুখ।  উপজেলার ১ টি পৌরসভা ও ৫ টি ইউনয়নসহ মোট ৬ টি দলের মাঝে গত ১৩ সেপ্টেম্বর থেকে এ টুর্নামেন্ট’র খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্ট’র সেরা খেলোয়াড় নির্বাচিত হয় পৌর একাদশের মোঃ রাসেল ও সেরা গোলদাতা একই দলের খেলোয়াড় ইছহাক ভোম।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET