, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • ছাত্রদল নেতা লিয়াকতকে গ্রেফতারের প্রতিবাদে পলাশবাড়ীতে বিক্ষোভ মিছিল




ছাত্রদল নেতা লিয়াকতকে গ্রেফতারের প্রতিবাদে পলাশবাড়ীতে বিক্ষোভ মিছিল

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১৩ ২০২১, ২০:৪৯ | 927 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধা জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকতকে গ্রেফতারের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ মার্চ) পলাশবাড়ী থানা ও পৌরশাখার যৌথ উদ্যোগে সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবীতে একটি বিক্ষোভ মিছিল পৌরশহরের জনতা ব্যাংক মোড় হতে শুরু করে তিনমাথা মোড়ে গিয়ে শেষ হয়। এসময় জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিক্সনের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, থানা ছাত্রদল নেতা মিল্লাত সরকার মিলন, নাজমুল, আকাশ, জাকির, মাহমুদ, সরকারি কলেজ ছাত্রদল নেতা মামুন, পাপুল, হানিফ, থানা স্বেচ্ছাসেবকদল নেতা আশরাফুল ও শামীম রেজাসহ অন্যান্যরা।
বক্তরা, জেলা ছাত্রদলনেতা রবিউল ইসলাম লিয়াকতকে মিথ্যা এবং গায়েবি মামলায় গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদসহ অবিলম্বে দেশের সকল গ্রেফতারকৃত দলীয় নেতাকর্মীদের নিঃর্শত মুক্তির দাবী জানান।
উল্লেখ্য; রবিউল ইসলাম লিয়াকত ২টি মামলায় ৪টি গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী ছিল বলে থানা সুত্রে জানা যায়। গ্রেফতারকৃত লিয়াকত পলাশবাড়ী পৌরশহরের জামালপুর গ্রামের সৈয়দজ্জামান মাষ্টারের ছেলে। তাকে গ্রেফতারের পর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET