, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • জনগন ঘর থেকে না বের হলেই করোনা প্রতিরোধ করতে আমরা সক্ষম হবো ইনশাল্লাহ – হুইপ ইকবালুর রহিম এমপি




জনগন ঘর থেকে না বের হলেই করোনা প্রতিরোধ করতে আমরা সক্ষম হবো ইনশাল্লাহ – হুইপ ইকবালুর রহিম এমপি

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : এপ্রিল ০৭ ২০২০, ২১:৪৭ | 801 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৩ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য ইকবালুর রহিম করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে যানবাহন চলাচল বন্ধ থাকলেও একজন শ্রমিক না খেয়ে থাকবে না এ আশা ব্যক্ত করে বলেন, সরকার ইতিমধ্যেই প্রনোদা বাজেট সহ নানা মুখী পরিকল্পনা গ্রহন করেছেন। এর মধ্যে শ্রমিক, কৃষকসহ সকল পেশাজীবী মানুষের জীবন ও জীবিকা রক্ষার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা ভাইরাস ভয়ঙ্কর রুপ নিয়ে ছড়াচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের যা যা কিছু করার সরকার তা করছে। এখন শুধু আমরা জনগনের সহযোগিতা কামনা করছি। জনগন ঘর থেকে না বের হলেই কোভিড-১৯ প্রতিরোধে আমরা সক্ষম হবো ইনশাল্লাহ। তিনি এ গজবের জন্য মহান আল্লাহপাকের কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন, সৃষ্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করেন আমাদের ভুলক্রটির জন্য। তিনি বলেণ, দেশে খাদ্যের কোন অভাব নাই। আপনারা ঘরে থাকুন, সুস্থ্য থাকুন।
৭ এপ্রিল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ প্রদত্ত অসহায় ও দরিদ্র ২ হাজার শ্রমিক পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ খাদ্য সামগ্রী বিতরন শেষে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি সাংবদিকদের এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি ভবানী শংকর আগরওয়ালা, সাধারন সম্পাদক শায়েদ রিয়াজ পিম প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET