, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • জবি শিক্ষককের স্কাউটস ট্রেনিং-এর সর্বোচ্চ স্বীকৃতি অর্জন




জবি শিক্ষককের স্কাউটস ট্রেনিং-এর সর্বোচ্চ স্বীকৃতি অর্জন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জানুয়ারি ১০ ২০২১, ১৮:০৮ | 823 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটের গ্রুপ সম্পাদক অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান খন্দকার বাংলাদেশ স্কাউটস ট্রেনিং এর সর্বোচ্চ স্বীকৃতি ফোর বিড্স (লিডার ট্রেনার) অ্যাওয়ার্ড অর্জন করেছেন।
রোববার (১০ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এবং ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটসের গ্রুপ সম্পাদক ড. মনিরুজ্জামানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুভূতি ব্যক্ত করে অধ্যাপক ড. মনিরুজ্জামান খন্দকার বলেন, এই অর্জনে আমি অত্যন্ত আনন্দিত। এই অর্জন শুধুমাত্র আমার একার নয়, এটি সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বিরাট অর্জন। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল রোভারদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেখ্য, ফোর বিড্স অ্যাওয়ার্ড এর পূর্বশর্ত অনুযায়ী ড. মনিরুজ্জামান ফিলিপাইনে এপিআর সি এল টি কোর্সে অংশগ্রহণ করেন। বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তিনিই প্রথম লিডার ট্রেনার হিসেবে এ স্বীকৃতি অর্জন করেছেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET