২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • জাতীয়-শীর্ষ সংবাদ
  • জাগপা(লুৎফর) এর সভাপতি  ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন জনতা পার্টি বাংলাদেশ




জাগপা(লুৎফর) এর সভাপতি  ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন জনতা পার্টি বাংলাদেশ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০২ ২০২৫, ১৮:২৬ | 789 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জাগপা(লুৎফর) এর সভাপতি খন্দকার লুৎফর রহমানের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন জনতা পার্টি বাংলাদেশ (জেপিবি)-এর নির্বাহী চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন ও মহাসচিব শওকত মাহমুদ।
আজ ২ সেপ্টেম্বর এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, “এই নৃশংস হামলা গণতন্ত্র ও রাজনীতির ওপর সরাসরি আঘাত। একজন প্রবীণ রাজনৈতিক নেতার ওপর এ ধরনের ঘৃণ্য হামলা রাজনৈতিক সহনশীলতাকে কলঙ্কিত করেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
তারা আরও বলেন, জনগণের জান-মালের নিরাপত্তা বিধান নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সরকারের উচিত এ বিষয়ে কঠোর অবস্থান গ্রহণ করা এবং হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের বর্বরোচিত কর্মকাণ্ডের সাহস না পায়।
আমরা আহত খন্দকার লুৎফর রহমানের দ্রুত আরোগ্য কামনা করছি এবং তাঁর পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সহমর্মিতা জানাচ্ছি।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET