, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • জাতিকে শিক্ষিত করতেই বিনামূল্যে বই বিতরণ,এমপি এনামুল হক




জাতিকে শিক্ষিত করতেই বিনামূল্যে বই বিতরণ,এমপি এনামুল হক

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ০১ ২০২০, ১৭:৪৭ | 1218 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী-৪( বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, শিক্ষা ছাড়া কোন জাতি পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ জুড়ে বিনামূল্যে পাঠ্য পুস্তক প্রদান করে শিক্ষা ক্ষেত্রে একটি যুগান্তকারী সাফল্য অর্জণ করছেন। সেই সাথে শিক্ষার্থীরা যাতে সুন্দর পরিবেশে লেখাপড়া করতে পারে সে জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ঘটিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে শিক্ষার মান উন্নয়নে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দিচ্ছেন। তিনি বলেন, বিনামূল্যে পাঠ্যবই বিতরণের ফলে বৃদ্ধি পেয়েছে শিক্ষার হার। সেই সাথে শিক্ষার্থীদের ঝরে পড়ার হারও অনেকাংশে কমেছে। বুধবার সকালে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে সালেহা ইমারত মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের সভাপতিত্বে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিনামূল্যে পাঠ্যবই বিতরণ উৎসবে প্রধান অতিথি আরো বলেন, বাংলাদেশ এবং জাতির জনক এক সুতোই গাঁথা। জাতির জনকের হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থা উন্নতির দিতে ধাবিত হয়েছে। মানুষ তখনই শ্রেষ্ঠ যখন তার দ্বারা সমাজ, দেশ তথা জাতির উন্নয়ন হবে। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শুধু বই বিতরণ নয়, শিক্ষার্থীরা যাতে ঝরে না পড়ে সে জন্য সঠিক ভাবে দায়িত্ব পালন করতে হবে। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সরকার শিক্ষা বৃত্তির ব্যবস্থা চালু করেছেন। শুধু লেখাপড়া শিখলেই হবে না। এর পাশাপাশি সৎ চরিত্রবান, ও সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে উঠার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। পানিয়া নরদাশ ডিগ্রী কলেজের অধ্যক্ষ উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম. মাহমুদ হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা শিক্ষা অফিসার মনিরা খাতুন। উক্ত বই বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ পৌর সভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, আফতাব উদ্দীন আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সাবেক চেয়ারম্যন লুৎফর রহমান,একাডেমিক সুপারভাইজার আব্দুল মুমীত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান, অধ্যক্ষ হাতেম আলী, অধ্যক্ষ তোফাজ্জল হোসেন, অধ্যক্ষ আজাহারুল হক, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আসাদুল ইসলাম সান্টু, সাধারণ সম্পাদক মোল্লাহ এম আলতাফ হোসেন, প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি হাবিবুর রহমান মটর, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, জেলা পরিষদ সদস্য নার্গিস বেগম, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন খাঁন, সাঁইপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস.এম. বছির উদ্দীন, চেউখালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বকুল খরদী সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET