জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটের কালাইয়ে দিনব্যাপী দেড় শতাধিক গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার ‘বাংলাদেশ সেনাবাহিনী ১১ পদাতিক ডিভিশন’ কালাই সরকারি ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এ জন স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনের আয়োজন করে। চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন প্যাথোলজিস্ট লে. কর্নেল ডা. তাহমিনা আক্তার, গাইনোকোনলজিস্ট লে. কর্নেল ডা. উম্মে রুমান এবং ক্যাপটেন ডা. সামিরা।
স্বাস্থ্যসেবা চলাকালে বিদ্যালয়ের সভাকক্ষে ‘প্রেস ব্রিফিং’ করেন লে. কর্নেল মোহাম্মদ মনোয়ার হোসেন এবং লে. কর্নেল ডা. তাহমিনা আক্তার। এ সময় ইউএনও মোবারক হোসেন, জয়পুরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
Please follow and like us:









