, , ,

শিরোনামঃ-




জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : নভেম্বর ২৬ ২০১৯, ১৬:১৮ | 862 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করেছে। আজ দুপুর ২টায় সুপ্রিম কোর্ট চত্বর থেকে বিক্ষোভ শুরু  হয়ে প্রদক্ষিণ শেষে কোর্ট প্রাঙ্গণে সমাবেশ করে তারা।

সমাবেশ শেষে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে গেটের সামনে যান। এ সময় পুলিশ তাদের বাইরে যেতে বাধা দেয়। এ সময় পুলিশ ও আইনজীবীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক এডভোকেট খন্দকার মাহবুব হোসেনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব এডভোকেট ফজলুর রহমান, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুবউদ্দিন খোকনসহ শতাধিক আইনজীবী।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET