, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • জাতীয় পার্টি কেন্দ্রিয় কমিটির সদস্য পদ লাভ করেছেন মোঃ হাবিব খাঁন ইসমাইল




জাতীয় পার্টি কেন্দ্রিয় কমিটির সদস্য পদ লাভ করেছেন মোঃ হাবিব খাঁন ইসমাইল

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জুন ১৯ ২০২০, ১৯:২২ | 899 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জাতীয় পার্টি কেন্দ্রিয় কমিটির সদস্য পদ লাভ করেছেন জাতীয় পার্টি ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক মোঃ হাবিব খাঁন ইসমাইল। ৯ম সম্মেলনের প্রদত্ত ক্ষমতা ও গঠনতন্ত্রের ধারা ১২ এর ৩ উপধারার বিধান অনুযায়ী তাঁকে জাতীয় পার্টি কেন্দ্রিয় কমিটির সদস্য পদে নিয়োগ দেয়া। এখবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে গেলে, জাতীয় পার্টি ফ্রান্স শাখার নেতাকর্মীরা উচ্ছাস প্রকাশ করে মোঃ হাবিব খাঁন ইসমাইলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এছাড়াও কেন্দ্রিয় নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। মোঃ হাবিব খাঁন ইসমাইল পার্টির চেয়ারম্যান জি এম কাদের এম পি ও মহাসচিব জাতীয় সংসদের বিরোধী দলের চীপ হুইপ মশিউর রাঙ্গার প্রতি কৃতজ্ঞতা জানান। এসময় তিনি বলেন, আমি দীর্ঘ দিন ধরে জাতীয় পার্টির রাজনীতির সাথে সম্পৃক্ত। বিদেশ বিভূইয়ে পল্লী বন্ধু মরহুম হোসাইন মোহাম্মদ এরশাদের স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। তিনি দীর্ঘ আঠারো বছর যাবত সক্রিয় জাতীয় পার্টির রাজনীতির সাথে যুক্ত থেকে গত পাঁচ বছর যাবত ফ্রান্স জাতীয় পার্টির সধারন সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। বাংলাদেশের এ যাবত কালের সফল রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ভক্ত ও তার আদর্শ অনুপ্রেরনা নিয়েই জাতীয় পার্টি ও সমাজসেবা মূলক কাজ, দলীয় সভা সমাবেশ দীর্ঘ দিন থেকেই দেশে ও বিদেশে কাজ করে যাচ্ছেন হাবিব খান ইসমাইল। এছাড়াও এর আগে তিনি জাতীয় যুব সংহতি কেন্দ্রিয় কমিটির সদস্য পদ লাভ করেন। তিনি মনে করেন অতীতের তুলনায় প্রবাসে এখন জাতীয় পার্টির রাজনীতির সাথে সম্পৃক্ততা বাড়ছে। যা আগামী জাতীয় নির্বাচনে দলের জন্য গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Attachments area
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET