, , ,

শিরোনামঃ-
  • হোম
  • শিক্ষা
  • জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে গণবিতে মানববন্ধন




জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে গণবিতে মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ০৫ ২০১৮, ২২:১৯ | 890 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোহাম্মদ রনি খাঁ, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ- জনপ্রিয় কথাসাহিত্যিক, শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবালের উপর দুর্বৃত্তদের ছুরিকাঘাতের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে সাভার গণ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (৫ মার্চ) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের বাদাম তলায় এ মানববন্ধন কর্মসূচী পালন করে তারা।

এসময় শিক্ষার্থীরা জাফর ইকবালের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। অবিলম্বে দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় আনার দাবি জানান হামলাকারীদের।

উল্লেখ্য, গত শনিবার শাবিতে একটি অনুষ্ঠান চলাকালীন সময়ে ড. জাফর ইকবালের হামলা করে ফয়জুর রহমান নামের এক সন্ত্রাসী।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET