, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • জিয়ার খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ




জিয়ার খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৪ ২০২১, ২০:৩৯ | 893 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
রোববার (১৪ ফেব্রুয়ারী) দুপুরে শহরের সার্কুলার রোডে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কিছুদুর এগোতেই পুলিশি বাধার মুখে পড়ে ফের দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
জেলা বিএনপির সাধারণ স¤পাদক মাহামুদুন নবী টিটুলের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ স¤পাদক ইলিয়াস হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ স¤পাদক কামরুল হাসান সেলিম, উপদেষ্টা আলমগীর সাদুল্যা দুদু, ফুলছড়ি উপজেলা বিএনপির আহবায়ক সাদেকল ইসলাম নান্নু, গাইবান্ধা শহর বিএনপির সাধারণ স¤পাদক অ্যাড. হানিফ বেলাল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ স¤পাদক মোকছুদার রহমান, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ স¤পাদক বাবুল আহমেদ, সাংগঠনিক স¤পাদক মাহমুদুল ইসলাম প্রামানিক, জেলা বিএনপির গ্রাম সরকার বিষয়ক স¤পাদক নুরুল আজাদ মন্ডল, জেলা যুবদলের সাধারণ স¤পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, সাংগঠনিক স¤পাদক খন্দকার জাহেদুন্নবী তিমু, শ্রমিকদলের সাধারণ স¤পাদক হুনান হক্কানী প্রমুখ।
এসময় জেলা বিএনপি নেতৃবৃন্দ বলেন, জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল (জামুকা) জিয়াউর রহমানের খেতাব কেড়ে নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে সেটি সরকারের প্ররোচণায় করা হয়েছে। জিয়াউর রহমানের খেতাব কেড়ে নিলে বিএনপিসহ জাতীয়তাবাদী শক্তি রাজপথে প্রতিরোধ গড়ে তুলবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET