, , ,

শিরোনামঃ-




জুলাই যোদ্ধারা আমাদের যে স্বপ্ন দেখিয়েছে তার বাস্থবায়ন করতে হবে- এন বি আর চেয়ারম্যান॥

আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ,লক্ষীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২৭ ২০২৫, ১৮:১৪ | 785 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, জুলাই যোদ্ধারা আমাদের যে স্বপ্ন দেখিয়েছেন আমরা তার বাস্থবায়ন করতে হবে, জুলাই যোদ্ধারা চোখে আঙ্গুল দেখিয়ে আমাদেরকে সঠিক রাস্থবায়ন দেখিযেছেন, আমরা এতদিন যে বাস্থবায়নে ছিলাম তা ছিল ভুল, তাই এই ভুলের সংশোধন করতে হবে। তবেই আমরা সোনার বাংলাদেশ গড়তে পারব। আমরা এতদিন ভুল পথে চলেছি।তিনি গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে আয়োজিত স্বর্ণালী শতক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। তিনি আরো বলেন আমরা সামাজিকভাবে যাদেরকে সম্মান করার কথা তাদেরকে সম্মান করি না আর যাদেরকে সম্মান করার কথা নয় তাদেরকে সম্মান করি। ফলে সমাজের যোগ্য ব্যক্তিরা যোগ্য জায়গায় আসতে পারে না। তিনি শিক্ষার্থীদের কে উদ্দেশ্য করে বলেন আজ আমাদের দেশে ও বিদেশে অবারিত দ্বার খোলা আছে তোমরা সঠিকভাবে শিক্ষা গ্রহণ করলে সব জায়গাতেই তোমাদের মূল্যায়ন হবে।
বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক খোরশেদ আলম ভূঁইয়াার সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র আবু হান্নান লাভলুর সঞ্চালনায় এ সময় ভার্চুয়ালি বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি ডক্টর মামুন আহমেদ,দলটা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি এটিএম কামাল হোসেন, আবু নাসের শেখ,ওমর ফারুক শাকিল,মাহমুদুল আলম, বিশিষ্ট শিল্পপতি কামাল হোসেন, আনোয়ার হোসেন, ফেরদৌস আহমেদ শাহেদ সহ প্রমুখ। অনুষ্ঠান শেষে কৌতুক,জাদু প্রদর্শন র‌্যাফেল ড্রএবং গানের কানসার্ট অনুষ্ঠিত হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET