, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মিডিয়া
  • ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতিসহ-কার্যনিবার্হী কমিটি পদত্যাগ




ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতিসহ-কার্যনিবার্হী কমিটি পদত্যাগ

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : অক্টোবর ০৪ ২০১৯, ০৯:৩৫ | 919 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

স্টাফ রিপোটার্র,ঝিনাইদহঃ
ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতিসহ ৮ সদস্য কার্যনিবার্হী কমিটি থেকে পদত্যাগ করেছেন। বুধবার রাত ১০টার দিকে ঝিনাইদহ প্রেসক্লাবে গিয়ে তারা পদত্যাগপত্র জমা দেন।ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের গঠনতন্ত্র পরিপন্থি কর্মকান্ড,জোরপুর্বক এজেন্ডা বিহীনসিদ্ধান্ত বাস্তবায়ন,তুচ্ছ অজুহাতে প্রকৃত সাংবাদিকদেরবাদ দেওয়া ও ক্ষমতা কুক্ষি গত করে রাখার জন্য অসাংবাদিকদের ঢালাও ভাবে সদস্য বানানোর প্রতিবাদে ৮ সাংবাদিক পদত্যাগ করেন বলে পদত্যাগ পত্রে উল্লেখ করেন।কার্যনিবার্হী কমিটি থেকে পদত্যাগকারী সাংবাদিক দের মধ্যে রয়েছেন সাবেক সভাপতি ও কালের কন্ঠের জেলাপ্রতিনিধি এম সাইফুল মাবুদএকাধিক বার নিবার্চিত সাবেক সাধারণ সম্পাদক ওএটিএন বাংলা এবং এটিএন নিউজের নিজাম জোয়ারদার বাবলু, সাবেক সাধারণ সম্পাদক ও প্রথম আলোর স্টাফ রিপোর্টার আজাদ রহমান,দৈনিক নবচিত্রের বাতার্ প্রধান আসিফ ইকবাল কাজল,দৈনিক মানবজমিন পত্রিকার আমিনুল ইসলাম লিটন, বাংলাভিশন টেলিভিশনের আসিফ ইকবাল মাখন ও ডেইলি ইনডিপেনডেন্ট এবং যমুনা টেলি ভিশনের জেলা প্রতিনিধি আহম্মেদ নাসিম আন সারী। পদত্যাগ পত্রে উল্লেখ করা হয়েছে, ঝিনাইদহের গনমানুষের আস্থার প্রতিক হচ্ছে ঝিনাইদহ প্রেসক্লাব। সরকারের উন্নয়ন সহযোগীর পাশাপাশি গঠনমুলক সমালোচনা এবং সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক ও সমাজের দুষ্ট মানুষের বিরুদ্ধে প্রতিবাদের সোচ্চার হয়ে পেশাদারিত্ব অর্জন ও সাংবাদিকতায় সাহসী ভুমিকা পালন করে আসছি। কিন্তু বর্তমান সাধারণ সম্পাদক ও সভাপতির গোয়ার্তুমি ওসেচ্ছা চারিতার কারণে আমাদের অর্জিত সেই ঐতিহ্য হারাতে বসেছি। পদত্যাগপত্র জমাদান কারীদের অভিমত সংখ্যাগরিষ্ঠ সদস্যদের এই পদত্যাগের ফলে ঝিনাইদহ প্রেসক্লাবের কার্যনিবার্হী কমিটি কার্যত ভেঙ্গে গেল। এই কমিটির আর কোন অস্তিত্ব থাকলো না।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET